ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৪৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বৈদেশিক মুদ্রার  রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের  প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের উল্লেখযোগ্য প্রবাহ। বিদায়ী অর্থবছরে ২৯ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩০.২১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরে সর্বোচ্চ।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬.৬৬ বিলিয়ন মার্কিন ডলার।